Specialist in Neuromedicine, Brain, Nerve, Spinal Disorders, Tumors, Paralysis, Stroke & Neurovascular Surgery.

Dr. Aminur Rahman's

Nurosolution

ডাঃ আমিনুর রহমান'স

নিউরোসলুশন

5 symptoms indicates surgical intervention in PLID

18 Nov 2025

পিএলআইডিতে এই ৮টি উপসর্গের যেকোন টা থাকলে অপারেশন লাগবেই।

পিএলআইডি (PLID বা Prolapsed Lumbar Intervertebral Disc) তে  অপারেশন কখন করতেই হবে—এটা নির্ধারণের কিছু স্পষ্ট নির্দেশনা ( absolute indications) আছে। 

PLID এ অপারেশন করতেই হবে যখন নিচের যেকোনোটি থাকবে

১। হঠাৎ দুই পা অবশ হয়ে যাওয়া
২। প্রস্রাব ধরে রাখতে না পারা / প্রস্রাব বের না হওয়া
৩। বাইরের জেনিটাল এরিয়ায় অনুভূতি (Sensation) কমে যাওয়া (Saddle anesthesia)
৪। মলত্যাগে নিয়ন্ত্রন (control) হারানো 

[[ এই সমস্যাগুলো কে একত্রে বলা হয় "কডা ইকুইনা সিন্ড্রম ( Cauda Equina Syndrome  বা CES) । এই সমস্যার জন্য জরুরি ভিত্তিতে  (Emergency), ৬–১২ ঘণ্টার মধ্যে অপারেশন করতে হয়। এই অবস্থায় দেরি = স্থায়ী প্যারালাইসিসের ঝুঁকি।]] 

৫। পায়ে ক্রমাগত Power কমে যাওয়া

৬। পায়ের পাতা পড়ে যাওয়া বা পা তুলতে না পারা (Foot drop) 

৭। 6–12 সপ্তাহ নিয়মিত চিকিৎসায়ও (NSAIDs, Neurotrin/Pregabalin, Physiotherapy, Lifestyle modification) ব্যথা না কমে যাওয়া।   

৮। যদি এমআরআই তে বড় ধরনের  সেন্ট্রাল বা প্যারা সেন্ট্রাল ডিস্ক বের হয় যা নার্ভরুট কে ভীষণ ভাবে চাপ দেয় 

  • 🔍 সংক্ষেপে মনে রাখার নিয়ম

❗Weakness of limbs → Emergency/urgent surgery
❗Bladder problem → Emergency surgery
❗Pain not improving in 6–12 weeks → Elective surgery

 

 

ডাঃ আমিনুর রহমান। ব্রেইন , স্পাইন এন্ড ট্রমা স্পেশালিস্ট । নিউরোসার্জন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল